• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
ফুটবল বিশ্বকাপ

বিশ্বকাপ ব্যর্থতায় তদন্তের মুখে দক্ষিণ কোরিয়ার কোচ

স্পোর্টস ডেস্ক
  ২৯ জুন ২০২৬, ১২:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিশ্বকাপে প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ব্যবধান ছিল আকাশ-পাতাল। এশিয়ার অন্যতম সফল ফুটবল শক্তি হিসেবে যে দক্ষিণ কোরিয়াকে নিয়ে সমর্থকদের স্বপ্ন ছিল বড় কিছু করার, সেই দলই গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে ব্যর্থ হয়েছে। আর সেই ব্যর্থতার পর দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা, যার কেন্দ্রবিন্দুতে জাতীয় দলের প্রধান কোচ হং মিউং-বো।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা দুই পরাজয়ে ‘এ’ গ্রুপে তৃতীয় স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করতে হয়েছে কোরিয়ানদের। ফলে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় জায়গা করে নেওয়ার সম্ভাবনাও শেষ হয়ে যায়।

দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর সরাসরি হস্তক্ষেপ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, এই বিদায়ে তিনি শুধু বিস্মিত নন, পুরোপুরি হতভম্ব। একই সঙ্গে দল নির্বাচন ও কোচ নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ তুলে পুরো প্রক্রিয়ার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রেসিডেন্টের ভাষ্য, যোগ্যতার বদলে ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে নেতৃত্ব নির্বাচন করা হলে তার ফল কখনোই ইতিবাচক হতে পারে না। তাঁর মতে, জাতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা সেই বাস্তবতারই প্রতিফলন।

এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট লি। পাশাপাশি ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য দল গঠন ও পরিচালনা ব্যবস্থার দুর্বলতাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারেরও আহ্বান জানিয়েছেন তিনি।

হং মিউং-বোকে দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার পর থেকেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছিল দেশটির গণমাধ্যমে। অভিযোগ ছিল, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল এবং স্বজনপ্রীতি প্রভাব ফেলেছে। যদিও শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন এই সাবেক অধিনায়ক।

আরও পড়ুন

নেইমারের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ জাপান

জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

মার্তিনেসের বাংলাদেশ প্রীতির গল্প আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও

বিশ্বকাপ ব্যর্থতার পর সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। গত বৃহস্পতিবার কোচকে বরখাস্তের দাবিতে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের ওয়েবসাইটে একটি গণস্বাক্ষর অভিযান শুরু হয়। অল্প সময়েই প্রয়োজনীয় সমর্থন পেয়ে যায় সেই আবেদন। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের সামনে ‘কোচ হংয়ের প্রবেশ নিষেধ’ লেখা পোস্টার ও সাইনবোর্ড টাঙানোর ছবিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

দেশজুড়ে সৃষ্টি হওয়া এই প্রতিক্রিয়া স্পষ্ট করে দিচ্ছে, দক্ষিণ কোরিয়ার ফুটবলপ্রেমীরা শুধু বিশ্বকাপ থেকে বিদায় নয়, দল পরিচালনার পুরো কাঠামো নিয়েই এখন নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

কেএম

  • ২০২৬ ফিফা বিশ্বকাপ
  • দক্ষিণ কোরিয়া
  • তদন্ত
এ সম্পর্কিত আরও খবর
পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা
পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা
বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন ৩ কোটি টাকা
বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন ৩ কোটি টাকা
নানির বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস
নানির বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস
ব্যর্থতার দায় নিয়ে সৌদি ফুটবল প্রধানের পদত্যাগ
ব্যর্থতার দায় নিয়ে সৌদি ফুটবল প্রধানের পদত্যাগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।